Senso Hearing Centre

Resound · Vivia

Resound Vivia 960 DRWC RIE Rechargeable

Resound Vivia 960 DRWC RIE Rechargeable

কানের পেছনে, ভেতরে স্পিকারReSound অনুমোদিত ডিলার

সেন্টারে আসুন
দাম
৳ 780,000
প্রতি কানে
কতটুকু কম শোনার জন্য
সামান্য থেকে বেশি
সামান্য থেকে বেশি
ওয়ারেন্টি
২ বছর
সেনসোর নিজস্ব সার্ভিস

ছবি ও ভিডিও

২ টি

কাদের জন্য এই মেশিন

সেনসো হিয়ারিং সেন্টার

শ্রবণক্ষয় মাপা হয় ডেসিবেলে, আর প্রতিটি মেশিন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজ করে। নিচের দাগটা দেখাচ্ছে এই মেশিনটি কোন পর্যন্ত ঢাকতে পারে।

সামান্য

মাঝারি

বেশি

খুব বেশি

এই মেশিনটি সামান্য থেকে বেশি মাত্রার শ্রবণক্ষয়ের জন্য।

  • সামান্যশান্ত ঘরে কথা বুঝতে অসুবিধা হয় না, কিন্তু ভিড়ে বা দূর থেকে কথা ধরতে কষ্ট হয়।

  • মাঝারিটিভির শব্দ বাড়াতে হয়, আর বারবার “কী বললেন” জিজ্ঞেস করতে হয়।

  • বেশিমুখোমুখি কথাও ঠিকমতো বোঝা যায় না, ফোনে কথা বলা কঠিন।

সৎ কথা

কানের অবস্থা না দেখে কোনো মেশিন আপনার জন্য ঠিক, তা কেউ বলতে পারে না — আমরাও না।

পূর্ণ কান পরীক্ষা ৩৫ মিনিট, ফি ৳ 1,600।

ReSound Vivia 960 RIE Rechargeable Hearing Aid price in BD

সেনসো হিয়ারিং সেন্টার

ReSound Vivia 960 RIE Rechargeable Hearing Aid ReSound Vivia 960 RIE Rechargeable Hearing Aid হলো ReSound-এর প্রিমিয়াম AI-চালিত ডিজিটাল হিয়ারিং এইড। এটি উন্নত Receiver-in-Ear (RIE) ডিজাইনের মাধ্যমে প্রাকৃতিক ও স্বচ্ছ শব্দ শোনার অভিজ্ঞতা প্রদান করে। Intelligence Augmented প্রযুক্তি এবং Deep Neural Network (DNN)-এর সাহায্যে এটি কথোপকথনের শব্দকে আরও স্পষ্ট করে এবং অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে সহায়তা করে। ফলে ব্যস্ত অফিস, রেস্টুরেন্ট, পারিবারিক অনুষ্ঠান বা জনসমাগমপূর্ণ পরিবেশেও সহজে কথা বোঝা যায়। বাংলাদেশে ReSound Vivia 960 RIE Rechargeable Hearing Aid সম্পর্কে জানুন। AI-চালিত শব্দ প্রক্রিয়াকরণ, Deep Neural Network, Bluetooth LE Audio, Auracast™, রিচার্জেবল ব্যাটারি এবং উন্নত শব্দের স্বচ্ছতা সমৃদ্ধ প্রিমিয়াম ডিজিটাল হিয়ারিং এইড।

ReSound Vivia 960 RIE Rechargeable Hearing Aid price in BD

দামের সাথে যা যা আছে

সেনসো হিয়ারিং সেন্টার

  • অডিওলজিস্টের সময় — মেশিন বাছাই ও পরামর্শ
  • আপনার অডিওগ্রাম অনুযায়ী মেশিন প্রোগ্রাম করা ও যাচাই করা
  • কানের ছাঁচ অনুযায়ী ইয়ার মোল্ড
  • প্রতি ৪ মাসে ফলো-আপ ও নতুন করে টিউনিং
  • ২ বছরের ওয়ারেন্টি — যন্ত্রাংশের ওপর ১ বছর
  • কীভাবে পরবেন, পরিষ্কার করবেন ও যত্ন নেবেন — হাতে-কলমে দেখিয়ে দেওয়া

যা এর মধ্যে নেই

  • পূর্ণ কান পরীক্ষার ফি আলাদা — ৳ 1,600, সময় লাগে ৩৫ মিনিট।
  • কিস্তি বা EMI-এর ব্যবস্থা নেই। নগদ, কার্ড, বিকাশ ও বাংলা QR চলে।
  • ভেঙে গেলে, পানিতে ভিজলে বা আগুনে পুড়লে ওয়ারেন্টি প্রযোজ্য নয় — সেক্ষেত্রে দামের ৬০% দিয়ে বদলে নেওয়া যায়।
  • একবার বিক্রি হয়ে যাওয়া মেশিন ফেরত নেওয়া হয় না। তাই কেনার আগে সেন্টারে বসে শুনে নিন।

যা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়

হোয়াটসঅ্যাপে লিখলে আমরা লিখেই উত্তর দিই।

Resound Vivia 960 DRWC RIE Rechargeable কাদের জন্য?

সামান্য থেকে বেশি মাত্রার শ্রবণক্ষয়ের জন্য। বাজার, বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতো কঠিন জায়গায় সবচেয়ে ভালো কাজ করে — যদিও কোনো মেশিনই সেখানে স্বাভাবিক কানের সমান নয়। চূড়ান্ত সিদ্ধান্ত অডিওগ্রামের পর — কানের অবস্থা না দেখে কোনো মেশিন সাজেস্ট করা ঠিক নয়।

Resound Vivia 960 DRWC RIE Rechargeable-এর দাম কত, আর দামের সাথে কী কী থাকে?

৳ 780,000। এর সাথে থাকে অডিওলজিস্টের সময়, মেশিন সেট করা ও যাচাই, ইয়ার মোল্ড, ৪ মাস পর পর ফলো-আপ ও টিউনিং, এবং ২ বছরের ওয়ারেন্টি। পূর্ণ কান পরীক্ষার ফি আলাদা — ৳ 1,600।

এটা কানে কীভাবে বসে? বাইরে থেকে দেখা যাবে?

মূল অংশটা কানের পেছনে থাকে, আর যেটা শব্দ তৈরি করে সেটা সরু তার দিয়ে কানের ভেতরে বসে। সবচেয়ে বেশি মানুষ এটাই নেন — বাইরে থেকে প্রায় দেখা যায় না, আর শব্দ স্বাভাবিক লাগে।

ব্যাটারি না রিচার্জ?

এটি রিচার্জেবল — সাথে চার্জার থাকে, রাতে বসিয়ে রাখলে সারাদিন চলে। ছোট ব্যাটারি খোলা-লাগানোর ঝামেলা নেই, যা হাতে কাঁপুনি থাকলে বড় সুবিধা।

কিনে ফেলার আগে শুনে দেখা যাবে?

যাবে। সেন্টারে এসে আপনার অডিওগ্রাম অনুযায়ী সেট করে কানে দিয়ে শুনতে পারবেন। তবে একবার বিক্রি হয়ে গেলে মেশিন ফেরত নেওয়া হয় না — তাই ওই বসাতেই ভালো করে শুনে, প্রশ্ন করে নিশ্চিত হয়ে নিন।

পাশাপাশি দেখে নিন

দামে ও ক্ষমতায় এর কাছাকাছি মডেলগুলো। কোনটা আপনার লাগবে, সেটা অডিওগ্রাম দেখে ঠিক হবে।

Resound Vivia 760 RIC rechargeable hearing aid price in Bangladesh

Vivia

Resound Vivia 760 RIC rechargeable

সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 580,000

৳ 200,000

Resound Vivia 960 S CROS MicroRIE rechargeable hearing aid price in Bangladesh

Vivia

Resound Vivia 960 S CROS MicroRIE rechargeable

সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 505,000

৳ 275,000

Resound Vivia 760 S CROS MicroRIE rechargeable hearing aid price in Bangladesh

Vivia

Resound Vivia 760 S CROS MicroRIE rechargeable

সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 405,000

৳ 375,000

Resound Vivia 560 RIC rechargeable hearing aid price in Bangladesh

Vivia

Resound Vivia 560 RIC rechargeable

সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 330,000

৳ 450,000

Resound Vivia 560 S CROS MicroRIE rechargeable hearing aid price in Bangladesh

Vivia

Resound Vivia 560 S CROS MicroRIE rechargeable

সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 267,000

৳ 513,000

Resound Vivia 460 RIC rechargeable hearing aid price in Bangladesh

Vivia

Resound Vivia 460 RIC rechargeable

সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 250,000

৳ 530,000

Resound Vivia 460 S CROS MicroRIE rechargeable hearing aid price in Bangladesh

Vivia

Resound Vivia 460 S CROS MicroRIE rechargeable

সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 227,000

৳ 553,000

Resound ENZO IA 998 BTE rechargeable hearing aid price in Bangladesh

Enzo IA

Resound ENZO IA 998 BTE rechargeable

মাঝারি থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 760,000

৳ 20,000

Resound Nexia 960S CROS RIE rechargeable hearing aid price in Bangladesh

Nexia

Resound Nexia 960S CROS RIE rechargeable

সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 475,000

৳ 305,000

Resound ENZO IA 798 BTE rechargeable hearing aid price in Bangladesh

Enzo IA

Resound ENZO IA 798 BTE rechargeable

মাঝারি থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য

৳ 405,000

৳ 375,000

এই মেশিনটা কানে দিয়ে শুনে দেখতে চান?

সেন্টারে এসে অডিওগ্রাম অনুযায়ী সেট করে শুনতে পারবেন — কেনার আগেই।