আমরা কারা
কান পরীক্ষা করে, মেশিন বসিয়ে, তারপর পাশে থাকা।
পান্থপথে ২০০৭ সাল থেকে। কানের মেশিন বিক্রি করা আমাদের কাজের একটা অংশ মাত্র — বাকিটা হলো ঠিক মেশিনটা বেছে দেওয়া, ঠিকভাবে বসানো, আর তারপর বছরের পর বছর সেটা ঠিক রাখা।
- ১৯ বছর
- ২০০৭ সাল থেকে
- ReSound
- অনুমোদিত ডিলার
- ৬
- হাসপাতালের সাথে কাজ
- ২ বছর
- ওয়ারেন্টি
এখানে যা যা হয়
- ০১
পরীক্ষা
PTA, Tympanometry ও Speech — ৩৫ মিনিটে রিপোর্ট হাতে।
- ০২
মেশিন ঠিক করা
অডিওগ্রাম দেখে কোন ক্ষমতার মেশিন লাগবে ঠিক করা হয় — কানে দিয়ে শুনে দেখতে পারবেন।
- ০৩
ইয়ার মোল্ড
আপনার কানের ছাঁচ নিয়ে নিজস্ব ল্যাবে তৈরি। ঠিকমতো না বসলে ভালো মেশিনও কাজ করে না।
- ০৪
ফিটিং ও যাচাই
কানের ভেতরে আসলে কতটুকু শব্দ পৌঁছাচ্ছে সেটা মেপে সেট করা হয় — বাক্সের গায়ে কী লেখা তা দিয়ে নয়।
- ০৫
এরপরও পাশে
প্রতি ৪ মাসে ফলো-আপ ও টিউনিং। সার্ভিস, ব্যাটারি, যন্ত্রাংশ — সবই এখানে।
যাঁদের কাছে আসছেন
নির্দিষ্ট কারও কাছে আসতে চাইলে হোয়াটসঅ্যাপে বলে সিরিয়াল নিয়ে নিন।
আব্দুস সালাম রবিন
ইন-চার্জ
শনি – বৃহস্পতি, দুপুর ১টা – রাত ৭টা
রুবাইয়া
অডিওলজিস্ট
শনি – বৃহস্পতি, সকাল ১০টা – রাত ৮টা
শরিফুল
অডিওমেট্রিশিয়ান
শনি – বৃহস্পতি, সকাল ১০টা – রাত ৮টা
শিমু
কাউন্সেলর
শনি – বৃহস্পতি, সকাল ১০টা – রাত ৮টা
অভি
পাবলিক রিলেশন্স
রবি – বৃহস্পতি, সকাল ১০টা – রাত ৭টা
যাচাই করে নিন
বাংলাদেশের ডিলার হিসেবে ReSound তাদের নিজেদের ওয়েবসাইটে আমাদের নাম দিয়েছে। ঢাকার আর কোনো হিয়ারিং সেন্টার সম্পর্কে এই কথাটা যাচাই করা যায় না।
ReSound-এর তালিকায় দেখুন- পান্থপথে
- ২০০৭ সাল থেকে
- যেসব হাসপাতালের সাথে কাজ
- CMH · BMU · DMCH · MMCH · SOMCH · SSMCMH

যা আমরা করি না
আসার আগে জেনে রাখলে দুই পক্ষেরই সময় বাঁচে।
- আমরা শুধু ReSound-এর ডিলার — Signia, Phonak বা Oticon মেশিন আমরা বিক্রি বা সার্ভিস করি না।
- কিস্তি বা EMI-এর ব্যবস্থা এখন নেই। কার্ড, বিকাশ ও বাংলা QR চলে।
- একবার বিক্রি হয়ে গেলে মেশিন ফেরত নেওয়া হয় না — তাই কেনার আগেই শুনে, প্রশ্ন করে নিশ্চিত হয়ে নিন।
- ঢাকার বাইরে আমাদের নিজস্ব শাখা নেই। ডিলার পয়েন্ট আছে, আর যন্ত্রাংশ কুরিয়ারে পাঠানো যায়।
কোথায় আসবেন
৫৭/৯, আর্টিসান সেন্টার (৪র্থ তলা), পান্থপথ সিগনাল
ঢাকা-1215
পান্থপথ / গ্রীনরোড সিগনাল, আজোয়া খাবারের দোকানের পাশের বিল্ডিং
লিফটে ৪ তলা। পার্কিং ব্যবস্থা আছে।
শনি – বৃহস্পতি, সকাল ১০টা – রাত ৮টা। শুক্রবার ও সরকারি ছুটিতে বন্ধ।
ম্যাপে দেখুন