Senso Hearing Centre

গোপনীয়তা ও তথ্য

এই পাতায় লেখা আছে আমরা আপনার কী কী তথ্য নিই, কেন নিই, কোথায় রাখি, কতদিন রাখি, আর আপনি না চাইলে কী করবেন। সোজা কথায় লেখার চেষ্টা করেছি।

কী কী নিই

আপনি চ্যাটে যা লেখেন — প্রশ্ন, সমস্যার বর্ণনা, যা কিছু।

প্রেসক্রিপশন, রিপোর্ট বা মেশিনের ছবি, যদি আপনি পাঠান।

সিরিয়াল নিতে চাইলে: আপনার নাম আর ফোন নম্বর। রোগীর বয়স ১৮-র নিচে হলে অভিভাবকের নাম।

এর বাইরে কিছু চাই না। ইমেইল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র — কোনোটাই না।

কেন নিই

আপনার প্রশ্নের উত্তর দিতে, আর সিরিয়াল বসাতে। এই দুটোই।

বিজ্ঞাপনের জন্য নয়। কারো কাছে বিক্রি করি না, কারো সাথে ভাগ করি না।

কোথায় যায়

নাম, ফোন আর সিরিয়াল যায় সেনসোর নিজের সিস্টেমে। শুধু আমাদের লোকজন দেখেন।

চ্যাটের লেখা আর ছবি পড়ার জন্য আমরা Google-এর একটি সেবা ব্যবহার করি, যার সার্ভার বাংলাদেশের বাইরে। ছবি পড়া হয়, উত্তর দেওয়া হয়, তারপর আমরা সেটা কোথাও জমা রাখি না।

প্রেসক্রিপশনে সাধারণত নাম, বয়স আর রোগের কথা লেখা থাকে। তাই ছবি পাঠানোর আগে এটুকু জেনে রাখা দরকার — আর না পাঠাতে চাইলে লিখে বললেও আমরা একইভাবে সাহায্য করব।

কতদিন থাকে

ছবি কোথাও জমা রাখা হয় না — পড়া হয়, উত্তর দেওয়া হয়, ব্যস।

চ্যাটের কথা শুধু আপনার নিজের ব্রাউজারে থাকে, যতক্ষণ ট্যাবটা খোলা। আমাদের সার্ভারে চ্যাট জমা হয় না।

সিরিয়ালের সাথে আপনি যে সমস্যার কথা লিখেছিলেন, সেটা ১৮০ দিন পরে মুছে ফেলা হয়। সিরিয়ালের হিসাবটা থাকে, কারণ সেটা ক্লিনিকের খাতার অংশ।

যে সিরিয়াল কখনো নিশ্চিত হয়নি আর দিনটাও পেরিয়ে গেছে, সেটা ৯০ দিন পরে মুছে যায়।

আপনি যদি সেনসোর রোগী হয়ে থাকেন, আপনার রোগীর রেকর্ড হিসাব-নিকাশের নিয়ম অনুযায়ী রাখতে হয় — সেটা এই ওয়েবসাইটের ব্যাপার নয়।

শিশুদের বেলায়

১৮ বছরের নিচে কারো পরীক্ষার সিরিয়াল তার বাবা-মা বা অভিভাবক নেবেন, আর আমরা তাঁর নামটা লিখে রাখি।

শিশুর জন্মতারিখ আমরা চাই না।

আপনি না চাইলে

ছবি না পাঠিয়ে শুধু লিখেও সব জানতে পারবেন।

আপনার তথ্য মুছে দিতে বললে মুছে দেব। ফোন করে বা ইমেইল করে বললেই হবে।

কী কী আছে জানতে চাইলে বলুন, দেখিয়ে দেব।

যা আমরা করি না

আপনাকে ইন্টারনেটে অনুসরণ করার কোনো ট্র্যাকার এই সাইটে নেই।

আপনার তথ্য দিয়ে কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।

নাতি ডাক্তার নয় — রোগ নির্ণয় করে না, ওষুধ নিয়ে কথা বলে না।

কার সাথে কথা বলবেন

তথ্য নিয়ে কিছু জানার বা মোছার থাকলে সেনসো হিয়ারিং সেন্টারে বলুন:

01322-926297
info@sensohearingdhaka.com

৫৭/৯, আর্টিসান সেন্টার (৪র্থ তলা), পান্থপথ সিগনাল, ঢাকা-1215

সর্বশেষ হালনাগাদ: সেপ্টেম্বর ২০২৬

← সাইটে ফিরে যান