Resound · Nexia
Resound Nexia 960S CROS RIE rechargeable
কানের পেছনে, ভেতরে স্পিকারReSound অনুমোদিত ডিলার
- দাম
- ৳ 475,000
- প্রতি কানে
- কতটুকু কম শোনার জন্য
- সামান্য থেকে বেশি
- সামান্য থেকে বেশি
- ওয়ারেন্টি
- ২ বছর
- সেনসোর নিজস্ব সার্ভিস
ছবি ও ভিডিও
২ টি
কাদের জন্য এই মেশিন
সেনসো হিয়ারিং সেন্টার
শ্রবণক্ষয় মাপা হয় ডেসিবেলে, আর প্রতিটি মেশিন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজ করে। নিচের দাগটা দেখাচ্ছে এই মেশিনটি কোন পর্যন্ত ঢাকতে পারে।
সামান্য
মাঝারি
বেশি
খুব বেশি
এই মেশিনটি সামান্য থেকে বেশি মাত্রার শ্রবণক্ষয়ের জন্য।
সামান্য — শান্ত ঘরে কথা বুঝতে অসুবিধা হয় না, কিন্তু ভিড়ে বা দূর থেকে কথা ধরতে কষ্ট হয়।
মাঝারি — টিভির শব্দ বাড়াতে হয়, আর বারবার “কী বললেন” জিজ্ঞেস করতে হয়।
বেশি — মুখোমুখি কথাও ঠিকমতো বোঝা যায় না, ফোনে কথা বলা কঠিন।
সৎ কথা
কানের অবস্থা না দেখে কোনো মেশিন আপনার জন্য ঠিক, তা কেউ বলতে পারে না — আমরাও না।
পূর্ণ কান পরীক্ষা ৩৫ মিনিট, ফি ৳ 1,600।
Resound Nexia 960S CROS RIE rechargeable hearing aid
সেনসো হিয়ারিং সেন্টার
Key features of the Nexia 960S CROS model Here are some of the main features of this model so you know what it offers (and why the accessories above make sense): It has 17 channels for sound processing (in many listings) which supports more fine-tuned amplification across frequencies. Magpie International +1 Rechargeable lithium-ion battery with “all-day” use (including streaming) is supported. gnhearing.com.uat3www.gnresoundtest.com +1 Connectivity: Bluetooth compatibility (including streaming audio/calls) for both iOS and Android devices; support for LE Audio and Auracast broadcasting in more recent listings. gnhearing.com.uat3www.gnresoundtest.com +1 CROS capability: For single-sided deafness (i.e., one ear with little or no hearing), the “CROS” transmitter sends the sound from the poorer ear side to the better ear’s hearing aid so you become aware of sounds on the weaker side. gnhearing.com.uat3www.gnresoundtest.com +1 Additional advanced features: e.g., “360° All-Around” spatial hearing, noise management, tinnitus sound generator, ear-to-ear communication, direct streaming of TV/phone etc. Hearing Store +1 Fitting range: Suitable for mild to severe hearing-loss cases (e.g., up to ~110 dB in some versions) depending on receiver power.

দামের সাথে যা যা আছে
সেনসো হিয়ারিং সেন্টার
- অডিওলজিস্টের সময় — মেশিন বাছাই ও পরামর্শ
- আপনার অডিওগ্রাম অনুযায়ী মেশিন প্রোগ্রাম করা ও যাচাই করা
- কানের ছাঁচ অনুযায়ী ইয়ার মোল্ড
- প্রতি ৪ মাসে ফলো-আপ ও নতুন করে টিউনিং
- ২ বছরের ওয়ারেন্টি — যন্ত্রাংশের ওপর ১ বছর
- কীভাবে পরবেন, পরিষ্কার করবেন ও যত্ন নেবেন — হাতে-কলমে দেখিয়ে দেওয়া
যা এর মধ্যে নেই
- পূর্ণ কান পরীক্ষার ফি আলাদা — ৳ 1,600, সময় লাগে ৩৫ মিনিট।
- কিস্তি বা EMI-এর ব্যবস্থা নেই। নগদ, কার্ড, বিকাশ ও বাংলা QR চলে।
- ভেঙে গেলে, পানিতে ভিজলে বা আগুনে পুড়লে ওয়ারেন্টি প্রযোজ্য নয় — সেক্ষেত্রে দামের ৬০% দিয়ে বদলে নেওয়া যায়।
- একবার বিক্রি হয়ে যাওয়া মেশিন ফেরত নেওয়া হয় না। তাই কেনার আগে সেন্টারে বসে শুনে নিন।
যা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়
হোয়াটসঅ্যাপে লিখলে আমরা লিখেই উত্তর দিই।
Resound Nexia 960S CROS RIE rechargeable কাদের জন্য?
সামান্য থেকে বেশি মাত্রার শ্রবণক্ষয়ের জন্য। বাজার, বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতো কঠিন জায়গায় সবচেয়ে ভালো কাজ করে — যদিও কোনো মেশিনই সেখানে স্বাভাবিক কানের সমান নয়। চূড়ান্ত সিদ্ধান্ত অডিওগ্রামের পর — কানের অবস্থা না দেখে কোনো মেশিন সাজেস্ট করা ঠিক নয়।
Resound Nexia 960S CROS RIE rechargeable-এর দাম কত, আর দামের সাথে কী কী থাকে?
৳ 475,000। এর সাথে থাকে অডিওলজিস্টের সময়, মেশিন সেট করা ও যাচাই, ইয়ার মোল্ড, ৪ মাস পর পর ফলো-আপ ও টিউনিং, এবং ২ বছরের ওয়ারেন্টি। পূর্ণ কান পরীক্ষার ফি আলাদা — ৳ 1,600।
এটা কানে কীভাবে বসে? বাইরে থেকে দেখা যাবে?
মূল অংশটা কানের পেছনে থাকে, আর যেটা শব্দ তৈরি করে সেটা সরু তার দিয়ে কানের ভেতরে বসে। সবচেয়ে বেশি মানুষ এটাই নেন — বাইরে থেকে প্রায় দেখা যায় না, আর শব্দ স্বাভাবিক লাগে।
ব্যাটারি না রিচার্জ?
এটি রিচার্জেবল — সাথে চার্জার থাকে, রাতে বসিয়ে রাখলে সারাদিন চলে। ছোট ব্যাটারি খোলা-লাগানোর ঝামেলা নেই, যা হাতে কাঁপুনি থাকলে বড় সুবিধা।
কিনে ফেলার আগে শুনে দেখা যাবে?
যাবে। সেন্টারে এসে আপনার অডিওগ্রাম অনুযায়ী সেট করে কানে দিয়ে শুনতে পারবেন। তবে একবার বিক্রি হয়ে গেলে মেশিন ফেরত নেওয়া হয় না — তাই ওই বসাতেই ভালো করে শুনে, প্রশ্ন করে নিশ্চিত হয়ে নিন।
পাশাপাশি দেখে নিন
দামে ও ক্ষমতায় এর কাছাকাছি মডেলগুলো। কোনটা আপনার লাগবে, সেটা অডিওগ্রাম দেখে ঠিক হবে।
Nexia
Resound Nexia 960 DRWC RIE Rechargeable
সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 390,000
− ৳ 85,000
Nexia
Resound Nexia 9 ITE
সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 390,000
− ৳ 85,000
Nexia
Resound Nexia 9 CIC
সামান্য থেকে মাঝারি শ্রবণক্ষয়ের জন্য
৳ 380,000
− ৳ 95,000
Nexia
Resound Nexia 9 IIC
সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 380,000
− ৳ 95,000
Nexia
Resound Nexia 961 DRW RIE Nonrechargeable
সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 370,000
− ৳ 105,000
Nexia
Resound Nexia 760S CROS RIE rechargeable
সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 360,000
− ৳ 115,000
Nexia
Resound Nexia 760 DRWC RIE Rechargeable
সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 285,000
− ৳ 190,000
Nexia
Resound Nexia 777 DWC BTE Rechargeable
সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 285,000
− ৳ 190,000
Nexia
Resound Nexia 788 DWC BTE rechargeable
সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 285,000
− ৳ 190,000
Nexia
Resound Nexia 7 ITE
সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 285,000
− ৳ 190,000
এই মেশিনটা কানে দিয়ে শুনে দেখতে চান?
সেন্টারে এসে অডিওগ্রাম অনুযায়ী সেট করে শুনতে পারবেন — কেনার আগেই।

