Resound · Enzo IA
- দাম
- ৳ 320,000
- প্রতি কানে
- কতটুকু কম শোনার জন্য
- মাঝারি থেকে বেশি
- মাঝারি থেকে বেশি
- ওয়ারেন্টি
- ২ বছর
- সেনসোর নিজস্ব সার্ভিস
ছবি ও ভিডিও
২ টি
কাদের জন্য এই মেশিন
সেনসো হিয়ারিং সেন্টার
শ্রবণক্ষয় মাপা হয় ডেসিবেলে, আর প্রতিটি মেশিন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কাজ করে। নিচের দাগটা দেখাচ্ছে এই মেশিনটি কোন পর্যন্ত ঢাকতে পারে।
সামান্য
মাঝারি
বেশি
খুব বেশি
এই মেশিনটি মাঝারি থেকে বেশি মাত্রার শ্রবণক্ষয়ের জন্য।
মাঝারি — টিভির শব্দ বাড়াতে হয়, আর বারবার “কী বললেন” জিজ্ঞেস করতে হয়।
বেশি — মুখোমুখি কথাও ঠিকমতো বোঝা যায় না, ফোনে কথা বলা কঠিন।
সৎ কথা
কানের অবস্থা না দেখে কোনো মেশিন আপনার জন্য ঠিক, তা কেউ বলতে পারে না — আমরাও না।
পূর্ণ কান পরীক্ষা ৩৫ মিনিট, ফি ৳ 1,600।
ReSound ENZO IA 598 BTE Rechargeable Hearing Aid
সেনসো হিয়ারিং সেন্টার
ReSound ENZO IA 598 BTE Rechargeable Hearing Aid – শক্তিশালী ডিজিটাল শ্রবণ সহায়তা ReSound ENZO IA 598 BTE Rechargeable Hearing Aid ReSound ENZO IA 598 BTE Rechargeable Hearing Aid গুরুতর (Severe) থেকে অতিগুরুতর (Profound) শ্রবণ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা একটি উন্নতমানের ডিজিটাল BTE (Behind-the-Ear) হিয়ারিং এইড। এটি শক্তিশালী সাউন্ড অ্যাম্পলিফিকেশন, উন্নত নয়েজ রিডাকশন, Bluetooth® সংযোগ এবং রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারির সমন্বয়ে দৈনন্দিন জীবনে আরও স্বচ্ছ ও আরামদায়ক শ্রবণ অভিজ্ঞতা প্রদান করে।

দামের সাথে যা যা আছে
সেনসো হিয়ারিং সেন্টার
- অডিওলজিস্টের সময় — মেশিন বাছাই ও পরামর্শ
- আপনার অডিওগ্রাম অনুযায়ী মেশিন প্রোগ্রাম করা ও যাচাই করা
- কানের ছাঁচ অনুযায়ী ইয়ার মোল্ড
- প্রতি ৪ মাসে ফলো-আপ ও নতুন করে টিউনিং
- ২ বছরের ওয়ারেন্টি — যন্ত্রাংশের ওপর ১ বছর
- কীভাবে পরবেন, পরিষ্কার করবেন ও যত্ন নেবেন — হাতে-কলমে দেখিয়ে দেওয়া
যা এর মধ্যে নেই
- পূর্ণ কান পরীক্ষার ফি আলাদা — ৳ 1,600, সময় লাগে ৩৫ মিনিট।
- কিস্তি বা EMI-এর ব্যবস্থা নেই। নগদ, কার্ড, বিকাশ ও বাংলা QR চলে।
- ভেঙে গেলে, পানিতে ভিজলে বা আগুনে পুড়লে ওয়ারেন্টি প্রযোজ্য নয় — সেক্ষেত্রে দামের ৬০% দিয়ে বদলে নেওয়া যায়।
- একবার বিক্রি হয়ে যাওয়া মেশিন ফেরত নেওয়া হয় না। তাই কেনার আগে সেন্টারে বসে শুনে নিন।
যা সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়
হোয়াটসঅ্যাপে লিখলে আমরা লিখেই উত্তর দিই।
Resound ENZO IA 598 BTE rechargeable কাদের জন্য?
মাঝারি থেকে বেশি মাত্রার শ্রবণক্ষয়ের জন্য। বাজার, বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মতো কঠিন জায়গায় সবচেয়ে ভালো কাজ করে — যদিও কোনো মেশিনই সেখানে স্বাভাবিক কানের সমান নয়। চূড়ান্ত সিদ্ধান্ত অডিওগ্রামের পর — কানের অবস্থা না দেখে কোনো মেশিন সাজেস্ট করা ঠিক নয়।
Resound ENZO IA 598 BTE rechargeable-এর দাম কত, আর দামের সাথে কী কী থাকে?
৳ 320,000। এর সাথে থাকে অডিওলজিস্টের সময়, মেশিন সেট করা ও যাচাই, ইয়ার মোল্ড, ৪ মাস পর পর ফলো-আপ ও টিউনিং, এবং ২ বছরের ওয়ারেন্টি। পূর্ণ কান পরীক্ষার ফি আলাদা — ৳ 1,600।
এটা কানে কীভাবে বসে? বাইরে থেকে দেখা যাবে?
পুরোটাই কানের পেছনে বসে, আর ইয়ার মোল্ডের সাথে টিউব দিয়ে যুক্ত থাকে। বেশি ক্ষমতা দিতে পারে, তাই কম শোনার মাত্রা বেশি হলে এটাই লাগে। হাতে ধরতেও সুবিধা।
ব্যাটারি না রিচার্জ?
এটি রিচার্জেবল — সাথে চার্জার থাকে, রাতে বসিয়ে রাখলে সারাদিন চলে। ছোট ব্যাটারি খোলা-লাগানোর ঝামেলা নেই, যা হাতে কাঁপুনি থাকলে বড় সুবিধা।
কিনে ফেলার আগে শুনে দেখা যাবে?
যাবে। সেন্টারে এসে আপনার অডিওগ্রাম অনুযায়ী সেট করে কানে দিয়ে শুনতে পারবেন। তবে একবার বিক্রি হয়ে গেলে মেশিন ফেরত নেওয়া হয় না — তাই ওই বসাতেই ভালো করে শুনে, প্রশ্ন করে নিশ্চিত হয়ে নিন।
পাশাপাশি দেখে নিন
দামে ও ক্ষমতায় এর কাছাকাছি মডেলগুলো। কোনটা আপনার লাগবে, সেটা অডিওগ্রাম দেখে ঠিক হবে।
Enzo IA
Resound ENZO IA 798 BTE rechargeable
মাঝারি থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 405,000
+ ৳ 85,000
Enzo IA
Resound ENZO IA 498 BTE rechargeable
মাঝারি থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 200,000
− ৳ 120,000
Enzo IA
Resound ENZO IA 398 BTE rechargeable
মাঝারি থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 140,000
− ৳ 180,000
Enzo IA
Resound ENZO IA 998 BTE rechargeable
মাঝারি থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 760,000
+ ৳ 440,000
ENZO Q
Resound ENZO Q™ 998 SP BTE
বেশি থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 330,000
+ ৳ 10,000
ReSound LiNX Quattro
Resound Linx Quattro 9 ITE
সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 330,000
+ ৳ 10,000
Vivia
Resound Vivia 560 RIC rechargeable
সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 330,000
+ ৳ 10,000
ReSound LiNX Quattro
Resound Linx Quattro 961 DRWC RIE Rechargeable
সামান্য থেকে বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 350,000
+ ৳ 30,000
OMNIA
Resound omnia 761 DRWC RIE
সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 285,000
− ৳ 35,000
OMNIA
Resound omnia 788 DWC BTE Rechargeable
সামান্য থেকে খুব বেশি শ্রবণক্ষয়ের জন্য
৳ 285,000
− ৳ 35,000
এই মেশিনটা কানে দিয়ে শুনে দেখতে চান?
সেন্টারে এসে অডিওগ্রাম অনুযায়ী সেট করে শুনতে পারবেন — কেনার আগেই।

